জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি দিবসটি উদযাপনে সকল সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, জুলাই শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।