কালাপাড়ায প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:১৭ পিএম
কালাপাড়ায প্রতিষ্ঠা  প্রকল্পের অবহিতকরণ সভা

পটুয়াখালীর কলাপাড়ায়  দুর্যোগের পূর্ব প্রস্তুতি জোরদার এবং সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি টেকসই ও সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নজরুল স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। 

এনএসএস'র প্রতিষ্ঠা প্রকল্পের পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং এনএসএস এর উপজেলা ম্যানেজার  কে. এম. নিজামুল হকের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী প্রমুখ। 

সভায় প্রকল্পের উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়ন কৌশল এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রত্যাশা প্রকল্পের রিপোটিং এন্ড মনিটরিং কর্মকর্তা হাসান মাহমুদ কামরান। বক্তব্য রাখেন বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির,  লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, মিলন কর্মকার রাজু, শিক্ষক শাহ সুজা, ইভান মাতুব্বর, পরিবেশ সংগঠক মনোয়ারা বেগম, উন্নয়ন কর্মী মনিরুল ইসলাম প্রমুখ। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিষ্ঠা  প্রকল্পের সফল বাস্তবায়নে সকল বিভাগের  সহযোগিতা কামনা করেন।

সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, উন্নয়ন ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে