সামাজিক যোগাযোগের মাধ্যমে সাংবাদিকতার নামে একলদ বেলাকমেইলার তৈরি হচ্ছে। দেশে একটি দায়িত্বশীলগণমাধ্যম থাকা দরকার। প্রকৃত সাংবাদিকরা আমদের বন্ধু। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পরিচয় হলরুমে নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে অসুস্থ পরিস্থিতি না হয়। দলের মূলশ্রতহলো দলের নেতাকর্মী। পেমিল কার্ড নিয়ে দূর্নীতি করতে পারে। সেদিকে সকলার সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরপরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।