নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর ও পায়খানা তৈরি করে দিচ্ছেন এমপি ধলু

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম
নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর ও পায়খানা তৈরি করে দিচ্ছেন এমপি ধলু

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর মানবিক উদ্যোগে অবশেষে মাথার ওপর স্থায়ী পাকা ঘড় পেতে যাচ্ছেন এক নিঃস্ব ভ্যানচালক।

জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভবানী নগর গ্রামের মৃত আলী জানের ছেলে মো. আব্দুল আজিজ পেশায় একজন সাধারণ ভ্যানচালক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সম্বল বলতে ছিল কেবল সামান্য বসতভিটা, যেখানে জরাজীর্ণ অবস্থায় দিন কাটছিল পুরো পরিবারের।

আব্দুল আজিজের এই অসহায়ত্বের খবর জানতে পেরে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আব্দুল আজিজকে একটি নতুন ঘর এবং একটি উন্নত মানের পায়খানা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংসদ সদস্যের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে আব্দুল আজিজের পরিবারে। আবেগপ্লুত কণ্ঠে আব্দুল আজিজ বলেন, "সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমার জীবনের বড় এক আশ্রয়। এবার আমরা পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারব।"

এ বিষয়ে এমপি জাহিদুল ইসলাম ধলু বলেন, এলাকার কোনো অসহায় মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। ভ্যানচালক আব্দুল আজিজের ঘর ও পায়খানা তৈরির কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই তা হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে