চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৪:৪৮ পিএম
চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা

পাবনার চাটমোহর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য,ইভটিজিং,কিশোর অপরাধ,নারী ও শিশু নির্যাতন,পৌর সদরে যানজট,চায়না দুয়ারি জালে দেশি ও মা মাছ নিধন,চলনবিলে নৌকা ভ্রমনের নামে অশ্লীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ,উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দেবাশীষ কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা সেলিম রেজা,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ,সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহার আলী,জামায়াতে ইসলামীর নেতা শহীদুল্লাহ মাস্টার,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা,এনসিপির সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে