কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:০৬ পিএম
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮টি স্টিলের নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক মামলায় সাতজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে ছয়টি পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  এছাড়া একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু জনসম্মুখে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। জব্দ করা স্টিলের নৌকাগুলো পুলিশ সদস্য এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে