মেলান্দহে পূর্ব শত্রুতার জের ধরে মারধরের ঘটনায় মামলা দায়ের

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ০৭:১০ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৭:১০ পিএম
মেলান্দহে পূর্ব শত্রুতার জের ধরে মারধরের ঘটনায় মামলা দায়ের

জামালপুরের মেলান্দহে পূর্ব শত্রুতার জের ধরে কালা চাঁন ওরফে চাঁন (৫০) মিয়াকে হত্যার চেষ্টায় মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। চাঁন মিয়ার ছোট ভাই শফিকুল ইসলাম (৩৩) বাদি হয়ে ২৯ জুলাই শাহজাহান ওরফে সাজা মিয়া (৪৮)কে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা (নং-৫৪১ (১)/২৬) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মেলান্দহ থানায় তদন্তের নির্দেশ প্রদান করেছে। চাঁন মিয়া ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আব্দুল করিম হাজারীর ছেলে।

মামলার অন্যান্য আসামীরা হলো পাঠানপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৬), কাজল (৫০), রহিম বাদশা (৫৩), রইচ উদ্দিনের মেয়ে আনু বালা (৫১), শাজা মিয়ার ছেলে জুয়েল (২৪), রফিকুলের ছেলে শামীম (২৩), আয়নালের ছেলে মোশারফ হোসেন মাসুম (২৬)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে চাঁন মিয়া নির্মাণাধীন কাটাখালি ব্রিজের পাহারাদারের চাকরি করেন। আসামী সাজা মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা নির্মাণাধীন কাটাখালি ব্রিজের মালামাল চুরি করতে গেলে পাহারাদার চাঁন মিয়া বাধা প্রদান করে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। একপর্যায়ে গত ২২ জুলাই বিকেলে একটি গরুকে পেটানোকে কেন্দ্র করে তর্কবিতর্কের পর গুদারবাজারের দক্ষিণে সাজা মিয়াসহ অন্যান্য আসামীরা চাঁন মিয়াকে বেধড়ক পিটিয়ে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে। মুমূর্ষুবস্থায় পথচারিরা উদ্ধার করে চাঁন মিয়াকে গুদারবাজারে পৌঁছে দেয়। স্বজনরা খবর পেয়ে তাকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মেলান্দহ থানার এসআই হিমেল চাঁদাবাজিকে অস্বীকার করে বলেছেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরুকে পেটানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এলাকাবাসি জানিয়েছেন, চাঁন মিয়ার গর্ভবতী গাভীকে পেটাতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাজা মিয়া চাঁন মিয়াকে একা পেয়ে পিটিয়েছে। এই ঘটনার পর থেকেই আসামীরা গা-ঢাকা দিয়েছে। বিষয়টি নিস্পত্তির জন্য স্থানীয়ভাবেও চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে