ট্র্যাক,ট্রাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন

ধামইরহাটে আলোচনা সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:১০ পিএম
ধামইরহাটে আলোচনা সভা

ধামইরহাটে নওগাঁ জেলা ট্র্যাক, ট্র্যাংকলড়ি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) এর ধামইরহাট শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট দুপুর ২ টায় ধামইরহাট টিএন্ডটি মোড়ে সভাপতি পদপ্রার্থী মোঃ আবুল বাশারের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার। গণতন্ত্র চর্চায় কালো টাকা ও প্রভাবমুক্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে অনুষ্ঠানে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, অপর সভাপতি পদর্প্রার্থী তরুন নেতা মেহেদী হাসান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রউফ প্রমুখ। উল্লেখ্য যে, ১৩ সদস্যের কমিটির মধ্যে সাধারণ সম্পাদক সহ ১২জনই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। শুধুমাত্র সভাপতি পদে ৩ জন প্রার্থী তাদের জনপ্রিয়তা ও নেতৃত্ব যাচাইয়ে সভাপতি পদের ভোটে আগামী ১০ আগস্ট প্রতিদ্বন্দীতা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে