রাউজানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৭:৫৭ পিএম
রাউজানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাউজানে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় রাউজান সরকারি কলেজ মাঠ থেকে এই শোভাযাত্রায় শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় পতাকা, জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্রসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ক্যাপ পরিধান করে এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি চট্টগ্রামুরাঙ্গামাটি মহাসড়কের সূর্যসেন চত্বর হয়ে পূর্বে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে জলিলনগরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাহিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক এম. মাসুদ আলম, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী,  খোরশেদ আলম জিকু, যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, সহসভাপতি মোহাম্মদ সিরাজ, পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান জুয়েল, সহসভাপতি সৈয়দ ফয়সাল রনি ও রবিউল হাছান জনি, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, যুগ্ম সম্পাদক দিদার আলী, মঈনুল ইসলাম পিংকু, যোবায়ের হোসেন ও মো. রাজুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা রহিম উদ্দিন ওয়াসিম, দিদারুল আলম, কাজী বাদশা, সেকান্দর হিরু, আলী হামজা, সাইফুদ্দিন রিবন, হোলাল, আরিফ উদ্দিন, মো. আজগর, আব্দুল শুক্কুর, মন্নান, আরিফুল ইসলাম রুবেল, মো. শাহ আলম, রিদুয়ানুল হক, ইয়াকুব বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনের সময়কার নির্যাতন, গ্রেপ্তার ও দমন-পীড়নের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তারা গুজব, অপরাজনীতি ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সমপ্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে