জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৪৩ পিএম
জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী, রাড়ুলী, কপিলমুনি, গদাইপুর, লস্কর ও হরিঢালী ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন জলাবদ্ধতার মুখোমুখি।

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক ৪ বছর মেয়াদি “এনগেজ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবেই নাগরিক ও কর্তৃপক্ষের সংযোগ ঘটাতে এবং টেকসই সমাধান খুঁজতে এক গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে বারসিক এনগেজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি পরিবেশ সাংবাদিক অ্যাড. এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পরিবেশ সাংবাদিক জিএম মিজানুর রহমান, পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুস্মিতা সরকার। সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক আলাউদ্দিন রাজা, মানছুর রহমান জাহিদ, কাজী সোহাগ, পাইকগাছা কলেজ শিক্ষার্থী ফোরামের, শেখ সানজিদা উপজেলা সুশীল সমাজ সংগঠন সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ,সিএসও সদস্য মিন্টু অধিকারী, আফজাল হোসেন, ছন্দা সুলতানা, আফরোজা বেগম, শরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন সিএসও’ সদস্যবৃন্দ। বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ প্রতিনিধি,স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বারসিক প্রতিনিধিগণ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে