শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিশুদের নিয়ে হামদ-না’ত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে শেরপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পৃথক তিনটি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, তেরা বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আহসানুল্লাহ, এসআর জামে মসজিদের ইমাম মো. মুতাসিম বিল্লাহ, দারুল নাঈম জামে মসজিদের ইমাম মো. জহুরুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।