ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম

শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৩:২৭ পিএম
শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম শেরপুর জেলার আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।  ভোটের মাধ্যমে কমিটিতে সভাপতি  নির্বাচিত হয়েছেন শরিফ উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফাহিম বিন সিদ্দিক।

গত ২৪ আগস্ট অনলাইনের মাধ্যমে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জেলা নির্বাহী কমিটির নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম।

নতুন কমিটিতে সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা)  নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. শাহরিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার জুথী এবং কোষাধ্যক্ষ মেহের আফরোজ জুঁই।

সংগঠনের নেতারা জানান, নতুন নেতৃত্বের হাত ধরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম , শেরপুর জেলার কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে ।

নবনির্বাচিত সভাপতি শরিফ উদ্দিন বাবু বলেন, আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য যারা আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, শেরপুর জেলার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার চেষ্টা করব।