ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে বুধবার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে হামদ-নাত,রচনা,পবিত্র কোরআন তেলওয়াত প্রতিযোগিতা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাটমোহর সরকারি কলেজ,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ,ডিএ জয়েন উদ্দিন স্কুল,চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়,মির্জাপুর ডিগ্রী কলেজ,প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজ,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন,আদর্শ,মানবিক মূল্যবোধ ও চারিত্রিক সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন,মহানবী (সা.)-এর জীবনাদর্শ শুধু আলোচনা বা শ্রদ্ধার বিষয় নয়; বরং তাঁর শিক্ষা ও সুন্নাহকে অনুসরণ ও অনুকরণ করে বাস্তব জীবনে প্রয়োগ করাই একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব। সকল আয়োজনে দেশ,জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।