চাটমোহরের বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৬:১৩ পিএম
চাটমোহরের বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত

পাবনার চাটমোহরে উপজেলা মৎস্য দপ্তরের উদোগে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডিকশির বিল,খলিশাগাড়ি বিল,বিল কুড়ালিয়া ও ছাওয়ালদহ জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক ড. বায়েজিদ আলম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,খামার ব্যবস্থাপক ড.মনাসিস চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ মতিন জানান,রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভন্ন বিল ও জলাশয়ে  ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে