চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বাইক গ্রুপের একটি মিটআপ শেষে ঘুরতে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে গ্রুপের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে পড়ে যায়।বাইকের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মাথায় গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত তামিমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী এলাকায়।