মুন্সীগঞ্জে গজারিয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪০ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪০ পিএম
মুন্সীগঞ্জে গজারিয়া  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর থানা সংলগ্ন মায়ামি রেস্টুডেন্ট থেকে উপজেলা রোড হয়ে ভবেরচর বাজার শেষ হয়। এ সময় বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন। 

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়ক দিয়ে ভবেরচর হাসপাতাল রুট ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবেরচর বাজারের  সামনে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, আহসান উল্লাহ, মাসুদ ফারুক, প্রফেসর গেয়াস উদ্দিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল আমিন , বিএনপি  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে