বরগুনার তালতলীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বিশাল মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা মার্কেটের সামনে পথসভায় মিলিত হন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, মিঃ মংসেলেন, ইমরান হোসেন ফোরকান, জহিরুল ইসলাম, রুহুল আমিন ও বশির উদ্দিন প্রমুখ।