নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে: জহির উদ্দিন স্বপন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম
নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে: জহির উদ্দিন স্বপন

মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন-সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। শনিবার সকাল দশটায় স্পীড বোর্ডযোগে তিনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।  পরে বেলা এগারটার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেছেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়ার আশ্বাস প্রদান করেছেন।

একইদিন জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল, মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রাম সহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে  সরকারের পক্ষ থেকে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহো বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহো বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌরো বিএনপির আহো বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে