পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০২:১৫ পিএম
পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

পিরোজপুরের জিয়ানগরে আর্ন্তজাতিক প্রবীন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে ০১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে স্থানীয় প্রবীনদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। জিয়ানগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালিউর রহমান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান, প্রবীন শিক্ষক হারুন অর রশিদ, এনামুল কবির, হামেদ জোমাদ্দার প্রমুখ। এ সময় বক্তারা বলেন প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ, তাদের অভিজ্ঞতা ও যোগ্যতাকে মুল্যায়ন করতে হবে। প্রবীনরা যেন তাদের সহায় সম্পত্তি কারো নামে লিখে দিয়ে নিজেরা নিস্বঃ না হয় এ বিষযে নতুন করে ভাবতে হবে। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন। সভা শেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহনকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে