আশাশুনি উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ট্রেনিং সেন্টারে পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন চলছে। ট্রেনিং এর বিরতিকালে নবীন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম এবং ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নব যোগদানকৃত শিক্ষকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান, বিধান চন্দ্র মন্ডল, দেবব্রত দেবু, শাহিনুজ্জামান, শংকর কুমার দাস, রবিউল ইসলাম, এখলাস হোসেন, ফারুক ফয়সাল, জাহিদ হাসান, মানস কুমার হালদার ও শামিম রেজাসহ সহকারী শিক্ষকবৃন্দ। এসময় নব যোগদানকৃত ৫২ জন সহকারী শিক্ষককে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নবীন শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা পেশায় কাজ করার আহ্বান জানান।