কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের সাধারণ গ্রন্থাগারের সামনে আজ দুপুরের দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মাষ্টার হরিপদ দাস নান্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় জাতীয় কমিটির সহযোগীতায় বাজিতপুর নিকলীতে ৫ হাজার তাল বীজ বপন করবেন। এরই ধারাবাহিকতায় বাজিতপুর সাধারণ গ্রন্থাগারের সামনে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মো: শাহরুখ আলম শান্তনু তাল বীজ বপন করেন। এই আলোচনা সভায় উদ্ভোধক হিসেবে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন বলেন, আমাদের সবাইকে পরিবেশ, প্রকৃতি, নিয়ে কাজ করতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে পরিবেশের উপর গবেষণা চালাতে হবে। বর্তমানে পরিবেশ একটু রুক্ষ হয়ে গেছে। সেই পরিবেশকে রক্ষা করতে হলে তাল বীজের মাধ্যমে বজ্রপাত রোধক তালগাছ বেশী বেশী বপন করলে বজ্রপাত কম হবে বলে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রাণ-প্রকৃতি, পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখ্যপাত্র ইবনুল সাইদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ পারভেজ, সহ-সাংস্কৃতিক সম্পাদক খাইরুল মোমেন স্বপন, স্বদেশ মৃত্তিকার উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো: আকবর হোসেন ও মো: রুহুল আমিন প্রমুখ।