সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ শ্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক দিক এবং দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকৃত সুবিধাবোঝী ও যোগ্য পরিবারগুলো যেন এই সরকারি সুবিধার আওতায় আসতে পারে, তা নিশ্চিত করতেই এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রেস কনফারেন্সে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। -