কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৫৮ পিএম
কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কাউখালীতে শোভাযাত্রা, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাসাবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে তা কীভাবে দ্রুত ও নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণে আনা যায়, তার ওপর একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। উপস্থিত সাধারণ মানুষ ও কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সাথে এই মহড়া উপভোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে