হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন্ন করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পিরোজপুর জেলায় বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলার ৭টি উপজেলায় ৪৬৩টি পূজা মন্ডপে ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োগ করা হয়েছে। আনসার-ভিডিপির পিরোজপুর জেলা এ্যাডজুটেন্ট প্রদীপ চন্দ্র দত্ত জানিয়েছেন জেলার ৪৬৩ টি মন্ডপে ক্যাটাগরি ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ মন্ডপ ও সাধারন মন্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে। প্রতিটি মন্ডপের টিমে ২ জন করে মহিলা সদস্য রয়েছে। ১৫ অকটোবর থেকে মোতায়েন করা ওইসব সদস্যেও মধ্যে পুরুষ সদস্যরা ২২ অকটোবর পর্যন্ত ও মহিলা সমদস্যরা ২১ অকটোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে। তিনি জানান, ৬ সদস্যের একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে সদস্যদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য ভাতাভোগী সদস্য সমন্বয়ে টহল টিমও থাকবে।