দৌলতখানে শারদীয় দুর্গোৎসব জাঁকজমক বর্ণিল আলোকসজ্জায় শুরু

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
দৌলতখানে শারদীয় দুর্গোৎসব জাঁকজমক বর্ণিল আলোকসজ্জায় শুরু

ভোলার দৌলতখানে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব গতকাল শুক্রবার থেকে জাঁকজমক আয়োজনে শুরু হয়েছে। এবারের পূজা উপলক্ষে দৌলতখান উপজেলা কেন্দ্রীয় মদন মোহন মন্দিরের পূজা মন্ডপ সাজানো হয়েছে  বর্ণিলআলোকসজ্জায়  নান্দনিক ও বাহারি সাজে। শনিবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় পূজা মন্ডপ ছিল ধর্ষক ও ভক্তদের উপচে পড়া ভিড়।  বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গার বড় এ পূজামন্ডপের আয়োজন চলবে পাঁচ দিন ধরে।  একইভাবে উপজেলার আটটি পূজা মন্ডপেও  বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। আজও আগামীকাল মহাসপ্তমী ও  মহাষষ্ঠীর পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানা গেছে। 

দশমীর শেষ দিনে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।    দৌলতখান কেন্দ্রীয় মন্দিরের শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি  দুলাল চন্দ্র দেবনাথ জানান, এবারের পূজা নির্বিঘ্নে ও  নিরাপদে উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে সরকারি আর্থিক অনুদান পেয়েছি।  থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে বলেন,  উপজেলার আটটি  পূজা মন্ডপের জন্য পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া পূজা মন্ডপ পাহারায় প্রতিনিয়ত  রাত্রী যাপন এবং  আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে