হাতিয়ায় বিনা টাকায় সরকারি শিক্ষকদের পে ফিক্সেশন সম্পন্ন

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ এএম
হাতিয়ায় বিনা টাকায় সরকারি শিক্ষকদের পে ফিক্সেশন সম্পন্ন

অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোনো প্রকার অর্থ ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশন সম্পন্ন করা হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদ-এর ঐকান্তিক কর্মপরততার কারণে এবার হাতিয়ার ১৪শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেছে উপজেলা হিসাব রক্ষণ অফিস। জানা গেছে, অতীতে নতুন পে স্কেলে যেকোনো পে- ফিক্সেশন সম্পন্ন করতে শিক্ষকদের অতিরিক্ত অর্থ বা খরচ প্রদান করতে হতো। বর্তমান উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার এই মহৎ উদ্যোগের ফলে সেই দুর্ভোগ ও অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা পেয়েছেন দ্বীপের  শিক্ষকরা। এই অনন্য ও জনবান্ধব কাজের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় শিক্ষকদের মতে, বর্তমান হিসাব রক্ষণ কর্মকর্তা অত্যন্ত দক্ষ, সৎ, কর্মঠ, মিষ্টিভাষী ও সদালাপী। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অবসরে শিল্প ও সংস্কৃতি চর্চা করে থাকেন। এমন একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা পাওয়া সত্যিই বিরল বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে