কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৮ পিএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ পিএম
কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  দোয়া

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে যশোরের কেশবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের পরচক্রা বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আাজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুক খান, কৃষি বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সালাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার কে এম খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপংকর ঘোষ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখসহ ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম।