জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়'। রোববার (০১ ফেব্রয়ারি) দুপুরে কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃঞ্ষনন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজারর মায়ের বুক খালি হয়েছে। যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেতো, খুন হয়ে যেতো এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে।ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন। লক্ষ্ণীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুলল্লাহ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্ণীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।