শৈলকুপায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা নিয়ে সংঘর্ষে আহত ৩

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৬ পিএম
শৈলকুপায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা নিয়ে সংঘর্ষে আহত ৩

ঝিনাইদের শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিএনপি কর্মী রাব্বী কে প্রতিপক্ষরা মঙ্গলবার  সকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত  করার কারনে গ্রাম টিতে  দুপুরে  বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা যুদলের সদস্য সচিব সাদাত হোসেনের  সাথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীর মধ্যে বিরোধ চলে আসছিল। তার জের ধরে সোমবার দিবাগত রাতে জাহিদ চৌধুরীর সমর্থকরা  সাদাত হোসেনের  সমর্থক মস্তো মেম্বারের বাড়িতে  হামলা করে এবং মঙ্গলবার সকালে সাদাত হোসেনের  সমর্থকরা রাব্বি নামের একজনকে হাতুড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।সেই ঘটনায় দুপুরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ৩জন আহত হয়েছে এবং ৪/৫ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে  আহত ৩ জন কে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান পাইকপাড়া গ্রামে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।সংঘর্ষ থামাতে গ্রামটি অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে  এবং বিএনপি নেতা জাহিদ চৌধুরী সহ ৫জনকে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে