কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইন ম্যান নিহত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৬:৪২ পিএম
কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইন ম্যান নিহত

কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক নামের ১ পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত হয়েছেন। তিনি কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে সোমবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন রবিউলের বাড়িতে বিদ্যুতের পূর্ণ সংযোগ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় তিনি মারা যান। নিহত এনামুল হক পাইকগাছা উপজেলার কপিলমুনী এলাকার আরশাদ আলী গাজীর পুত্র। এনামুলের স্ত্রী সহ ১ পুত্র সন্তান রয়েছেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার পুর্বেই তার মৃত্যু হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এনামুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে