মুন্সীগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহর সঙ্গে বাংলাদেশ প্রতিষ্ঠান প্রধান পরিষদ,সিরাজদিখান শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় সিরাজদিখানের নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় সংসদ সদস্য সকল নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় শেষে সিরাজদিখানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে রমজানের শেষে শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বৃহৎ পরিসরে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান্ সাধারণ সম্পাদক ও খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র ঘোষ,সহসভাপতি হাসান তালুকদার, ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া,রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বাবু বিশ্বাজিৎ ঘোষ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কাশেম,মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধারন শিক্ষক সুলতান মাহমুদ ,বয়রাগাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেন্টু মিয়া মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,আবুল কালাম আজাদ, শেখ আমিন আ: সামাদ, আ: কাদেও প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠান প্রধানগণ ফুল দিয়ে নব নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং স্মৃতি স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।