টাঙ্গাইলে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরে নিরালা মোড় রয়েল প্যালেস রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে মোঃ শাফি ইথেন, টাঙ্গাইল জজ কোর্ট এর অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম জহির, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মোস্তাক হোসেন, স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল। ইফতারের আগে মুসলিম উম্মা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।