গাজীপুর-১ আসনের এমপি মেয়র মজিবুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ইফতার মাহফিল
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান এর সঙ্গে গাজীপুরের সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়াম ভবনে এ মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মেয়র মজিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পীরজাদা আব্দুল আলীম অভি।
মুনাজাত শেষে ইফতার করানো হয়।