দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১২:২০ পিএম
দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ আগামির ন্যায়বিচার, সুরক্ষীত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা যুবদল আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে