কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১১:৩৯ পিএম
কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রোববার বাদ আছর কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রয়াত শিক্ষক নেতৃবৃন্দদের স্মরণে আলোচনা সভা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা মোঃ মহসীন আকন্দের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম। সহকারী শিক্ষক রেজাউল করিম মামুনের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর ওবায়দুল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুন্নেসা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, শিক্ষক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, আমজাদ হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম, আব্দুল মতিন, ওহিদুজ্জামান, মনির হোসেন, মতিউর রহমান, আশরাফ খান, শরিফুল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে