পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সংগঠন ওবার্ট হেল্পার্স (ঙইঅঞ ঐবষঢ়বৎং) এর উদ্যোগে চাঁদপুরের পুরানবাজার রিফিউজি কলোনিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১ টায় পুরানবাজার রিফিউজি কলোনির স্কুল ও মাদরাসা প্রাঙ্গণে “রমজান ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম-২০২৬”এর আওতায় এই খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। এই মানবিক উদ্যোগের আওতায় চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ১১৫টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূর্বেই উপকারভোগী পরিবারের তালিকা প্রস্তুত করা হয় এবং নির্ধারিত কার্ডের মাধ্যমে তাদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। এ সময় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. চাঁন মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মো. নজরুল ইসলাম বেপারী, ১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রফিক মিজি, মহল্লার শাহাদাত খান, মুস্তাকিম খান, পাপ্পু খান, মিঠুন শেখ এবং আকরাম খান পলাশ। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে পুরানবাজার রিফিউজি কলোনী ডেভেলপমেন্ট কমিটি। আয়োজকরা জানান, ঙইঅঞ ঐবষঢ়বৎং দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে এই খাদ্য সহায়তা কর্মসূচি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং পবিত্র মাসের সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।