বাজিতপুরে দোকান পুড়ে ছাঁই

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম
বাজিতপুরে দোকান পুড়ে ছাঁই

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বোর্ডবাজারে বুধবার রাত ৯ টা থেকে ৯ টা ১৫ মিনিটের মধ্যে মুদি দোকান ও ভ্যাটেনারি ঔষধের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এই খবর পাওয়ার পর দমকল বাহিনী আধা ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয়রা জানান, এই আগুনটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে বলে, ধারণা করা হচ্ছে। মুদির দোকানদার সোহেল মিয়া বলেন, তার মুদির দোকানের সকল জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। তার ক্ষতি হয়েছে ৫-৬ লক্ষ টাকা। ভ্যাটেনারি ঔষধের দোকানদার মো: সোহাগ মিয়া বলেন, তার ৭-৮ লক্ষ টাকার ঔষধ পুড়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে