কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষক ও কর্মচারীদের সম্মানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নুরুল আমিন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শফিক আহমদ। অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। ইফতারে অংশ নেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, এস, এম তারেকুল হাসান (তারিক), সহকারি শিক্ষক দেলাওয়ার হোছাইন, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্দুল খালেক, আশিকুর রহমান, নুরুল হুদা, নুরুল আবছার, আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা বেগম, রাশেদা কাউসার, নুসরাত সোলতানা, রুহুল আমিন, রফিকুল ইসলাম, ইফফাত সানিয়া, শাহজালাল মুনির, অফিস সহকারী শামসুল আলম, কর্মচারী বাবুল জলদাশ, সুনন্দ জলদাশ, বাবুল দে, সোনাধন দে, অল্পনা পাল ও শাখাওয়াত হোছাইন। ইফতার বাস্তবায়ন কমিটির পক্ষে ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, সহকারি শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোজাম্মেল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।