মিমু'র মৃত্যুতে অলিম্পিক এসোসিয়েশনের শোকবার্তা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৩:৩০ পিএম
মিমু'র মৃত্যুতে অলিম্পিক এসোসিয়েশনের শোকবার্তা

জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সাধারণ পরিষদের সদস্য, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) মিসেস শামিমা সাত্তার মিমু গত ১৩ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার রাত ১১ টার সময়  হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণ একজন দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারালেন। দেশ বরেণ্য এই সাবেক ক্রীড়াবিদ এবং সংগঠকের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানাসহ বিওএ পরিবারের সকল সদস্য মিসেস শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে