চন্দনাইশে মাটি দস্যুরা বেপোরোয়া হয়ে উঠেছে

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৩:৫৪ পিএম
চন্দনাইশে মাটি দস্যুরা বেপোরোয়া হয়ে উঠেছে

চট্টগ্রামের চন্দনাইশে স্কোভেটর দিয়ে দিনে রাতে একটানা চলছে মাটি দস্যুদের ফসলি কিংবা পাহাড় কাটা । সম্প্রতি মাটি কাটা নিয়ে বেপোরোয়া হয়ে উঠেছে বেশ কয়েকটি চক্র। বিগত বছরগুলোতে রাজনৈতিক ছত্রছায়ায় ফসলি জমির টপসয়েল পাচারকারী মাটি দস্যুরা ৫ আগষ্টের পরবর্তী দল পরিবর্তন কওে নির্বিচারে মাটি কেটে যাচ্ছে। আর এ সব মাটি সরবরাহ করা হচ্ছে ইট ভাটায় এবং অপরিকল্পিতভাবে ভিটা ভরাট কাজে ্\ উপজেলার কাঞ্চননগর,লড এলাহাবাদ, সাতবাড়িয়া,হাশিমপুর বড় পাড়া ,বরকল ও জোয়ারা মগ বিল , নিধারাম পুর  এলাকা থেকে ট্রাকে ট্রাকে যাচ্ছে মাটি। সরেজমিনে গিয়ে দেখা যায় কাঞ্চননগর আলি শাহ মাজার সংলগ্ন পাহাড়ের পাদদেশে ফসলি জমি কেটে বিশাল গর্তে পরিনত করা হয়েছে তাই নয় বিভিন্ন স্থানে নির্বিচারে জমি টপসয়েল কেটে সাবাড় করে দিচ্ছে মাটি দস্যুরা। নাম প্রকাশে অনিইচ্ছুক জমির মালিকরা প্রশাসনকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করা হয় না বলে জানান। বিষয়টি পুলিশকে অবিহিত করা হলে তারা নির্বাহী ম্যাজিষেট্রটের কাজ বলে জানান। রাস্তা দিয়ে চলাচলকারী আবুল হোসেন পথচারী বলেন ট্রাক থেকে মাটি পড়ে রাস্তা-ঘাট ,ধুলিময় হয়ে উঠেছে। মানুষ শ্বাস নিয়ে পারছে না। এদিকে নব নির্বাচিত চট্টগ্রাম-১৪ সাংসদ আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন চন্দনাইশে মাটি কাটা বন্ধ । অথচ প্রায় এক মাস হলেও কোন সুফল বয়ে আনেনি।  উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন প্রায় রাতে অভিযান পরিচালনা করে যাচ্ছি তা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে