বদর দিবস ও মাওলা আলী (রাঃ) এর শাহাদাত দিবস উপলক্ষে

নাসিরনগরে আলোচনা সভা ও ইফতার মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৬:৫৬ পিএম
নাসিরনগরে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবস ও মাওলা আলী ( রাঃ) এর শাহাদাত দিবস উপলক্ষে নাসিরনগরে আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার  বিকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  আহলে সুন্নাত যুব পরিষদের আহবায়ক মাওলানা মাসুদ হোসাইন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মোহাম্মদ রিয়াজুল করীম আল-ক্বাদেরী। আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক জোবায়ের আহমেদের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ। আহলে সুন্নাত যুব ও ছাত্র পরিষদের আহবায়ক মাজহারুল হক ফুয়াদ পাঠানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সাবেক নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাওলানা শায়েখ শাহ মুহাম্মদ ছায়েদুর রহমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,মাওলানা জসিম উদ্দিন,মাওলানা নজরুল ইসলাম আজিজি,সৈয়দ শাহ আছরারুল আযম নৌশাদ,মাওলানা রহীম নেওয়াজ ভূইঁয়া, বিএনপি নেতা আজদু মেম্বার, সৈয়দ আবু সারোয়ার । আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়েখ শাহ মুহাম্মদ ছায়েদুর রহমান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগনসহ যুব ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও আলোচনা সভা ও ইফতার মাহফিলের পূর্বে  কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে