হাজীগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৫ মার্চ, ২০২৬, ১২:১০ পিএম | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১২:১০ পিএম
হাজীগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ ১৪ মার্চ ২০২৬ তারিখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামি ফারুক মকিমাবাদ (রাজ বাড়ী), ০৫নং পৌর ওয়ার্ড, হাজীগঞ্জ থানা, মৃত আনোয়ার হোসেন বুলু'র ছেলে। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়,  মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এবং রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক (তদন্ত), হাজীগঞ্জ থানা, চাঁদপুরের নেতৃত্বে এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ সফল অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।