হাইমচরে মাওলানা নূরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০১:১৯ পিএম
হাইমচরে মাওলানা নূরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার

চাঁদপুরের হাইমচরের দক্ষিণ আলগী মাওলানা নূরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা নূরুজ্জামান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে মাদ্রাসা সংলগ্ন ময়দানে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মরহুম নূরুজ্জামান জিয়াউন্নিসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ড. মো. সলিম উল্যাহ'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক সর্রদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মাওলানা নূরুজ্জামান মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাইউম এবং সাংবাদিক, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ও মাশায়েখবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মরহুম মাওলানা নূরুজ্জামান সাহেবের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। তারা বলেন, এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজসেবায় তাঁর অবদান অবিস্মরণীয়। ড. মো. সলিম উল্যাহ তাঁর বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মাদ্রাসার উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।