চাঁদপুর সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া

নির্বাচনে জয়লাভ করেছি কিন্তু কাঙ্খিত ফলাফল পাইনি: এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৭:০০ পিএম
নির্বাচনে জয়লাভ করেছি কিন্তু কাঙ্খিত ফলাফল পাইনি: এমপি মানিক

চাঁদপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ মার্চ ২০২৬ চাঁদপুর ক্লাবে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -৩  আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক । তিনি তার বক্তব্যে বলেন,   আজ এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি, সদর ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। আমাদের জেলা বিএনপির প্রবীন নেতা সাবেক এমপি জি এম  ফজলুল হক মঙ্গলবার সন্ধ্যায় মারা গিয়েছেন।( ইন্নালিল্লাহি রাজিউন )।  বৃহস্পতিবার বাবুরহাটে   তার জানাজায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরো বলেন,  সরকার গঠনের পর এই  প্রথম আমার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে বসা ও দেখা।আমার ইচ্ছে আছে প্রত্যেকটি ইউনিয়নে যাওয়ার। সপ্তাহে তিন দিন হলে ও  আমি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যাব সভা করবো। বৃহস্পতি, শুক্র ও শনি এই তিন দিন আমি ইউনিয়নগুলোতে যাব। ঈদের পরেই আমি প্রতিটি ইউনিয়নে যাব। তিনি  বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করেছি কিন্তু কাঙ্খিত সে ফলাফল পাইনি। কোথায় আমাদের ব্যর্থতা সে জায়গাগুলো খোঁজ করতে হবে।  সে জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। জনগণের  উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। কোন নেতা কর্মী কোথাও গিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা  করতে পারবে না।  সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা   সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু  সহ-সভাপতি বাবুল খান, দেওয়ান শফিকুজ্জামান,  খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক  মনির চৌধুরী,  পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,  সাধারন সম্পাদক হারুনুর রশি,  সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল,  সাংগঠনিক সম্পাদক অ্যাড.তাফাজ্জল হোসেন,  অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান ,  বিএনপি নেতা আজহারউদ্দিন মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক  সম্পাদক ফয়সাল গাজী  বাহার, জেলা কৃষক দলের সভাপতি সভাপতি এনায়েত উল্লাহ খোকন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।  ইফতারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি  মাওলানা শেখ ইসমাইল হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে