মির্জাপুরে ৮ম সংঘরাজের প্রয়ান দিবস ও সংবর্ধনা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৭:৩৮ পিএম
মির্জাপুরে ৮ম সংঘরাজের প্রয়ান দিবস ও সংবর্ধনা

 চট্টগ্রামের  হাটহাজারীর মির্জাপুরে প্রয়াত মহামান্য ৮ম সংঘরাজ সাহিত্যরত্ন, সংঘ সমাজের জীবন্ত কিংবদন্তী, মায়ারমার সরকার কর্তৃক তাঁর কৃত কর্মের স্বীকৃতি স্বরুপ অগগমহাপন্ডিত উপাধি প্রাপ্ত  ভদন্ত শীলালংকার মহাথেরো এর ২৭তম প্রয়ান দিবস এবং সংঘ সমাজের আলোকিত দিকপাল , মির্জাপুর গ্রামের ভূমি পুত্র, মির্জাপুর গৌতমাশ্রম বিহার প্রতিষ্ঠার রুপকার,  নির্বানগামী ৬ষ্ঠ সংঘরাজ ভদন্ত  ধর্মানন্দ মহাথেরো এর  রক্তের উত্তরাধিকা  নব অভিষিক্ত মহামান্য  চতুর্দশ সংঘরাজ বিচিত্র ধর্ম কথিক, শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো এর সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (২৩ জানুয়ারি  ২০২৬ ইং)  অনুষ্ঠিত হয়। মির্জাপুর গ্রামবাসীর পক্ষ থেকে  মহামান্য ৮ম  সংঘরাজের আমৃত্য সাধনপীঠ মির্জাপুর শান্তিধাম বিহারের বিপুল প্রান্তরে  এ উপলক্ষে আয়োজিত সভায়  পৌরহিত্য  করেন ধর্মসারথী শ্রীমৎ শাসনানন্দ মহাথেরো বি এ (সন্মান) এম এ ফাস্ট ক্লাস। উদ্বোধক ছিলেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ড, জ্ঞানরত্ন মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন  ভদন্ত দীপানন্দ মহাস্থবির, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির, ভদন্ত ড. বুদ্ধপাল মহাস্থবির ও মির্জাপুর ইউ পির প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে শুরুতে গ্রামবাসীর পক্ষ থেকে নব অভিষিক্ত  চতুর্দশ সংঘরাজের নেতৃত্বে প্রয়াত মহামান্য ৮ম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাথেরো এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।  সভায় পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন সংঘজ্যোতি ভিক্ষু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভদন্ত জ্ঞানলোক মহাথেরো, প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া, লায়ন অনুপম বড়ুয়া, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, শিক্ষাবিদ দীপন কান্তি চৌধুরী, সুজন বড়ুয়া মামুন, ব্যাংকার জীবন বড়ুয়। সঞ্চয় চৌধুরী ও সুব্রত বড়ুয়া বন্ধন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন লোকনাথ বড়ুয়া। সকালে গ্রামবাসী বুদ্ধ কীর্তন ও বর্নাঢ্য  শোভাযাত্রা  সহকারে চতুর্দশ সংঘরাজকে তাঁরই সাধনপীঠ রাউজান উপজেলার মহামুনী পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহার থেকে সংবর্ধনাস্থলে আনায়ন করেন। অনুষ্ঠানে সংঘরাজকে গ্রামবাসী, শান্তিধাম বিহার, গৌতমাশ্রম বিহার, প্রগতি সংঘ,রুপায়ন সংঘ, ধর্মানন্দ- ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্ট, তাঁর পরিবারসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি বিশেষের পক্ষ থেকে পুস্প  স্তবক, এন কার্ড, ক্রেষ্ট ও শ্রদ্ধাঞ্জলী দিয়ে সন্মান জ্ঞপন করা হয়। এ উপলক্ষে ধর্মানন্দ- ধর্মপ্রিয় স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে একটি মনোরম দিনপঞ্জি( ক্যালেন্ডার) প্রকাশ করা হয়। এই ক্যালেন্ডার পাহাড়তলী মহামুনি  মহানন্দ সংঘরাজ বিহারের বিপুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে  উম্মোচন করেন চতুদর্শ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো। চতুর্দশ সংঘরাজ তাঁরাই জন্মজনপদ মির্জাপুরে এসে পৌঁছলে বুদ্ধ কীর্তন ও ব্যান্ডপাটি শোভাযাত্রা সহকারে  চেয়ারে বসিয়ে কাঁদে করে গ্রাম প্রদক্ষীন করানো হয়ে। তাছাড়া তাঁর সংবর্ধনা উপলক্ষে মির্জাপুর সংঘরাজ শীলালংকার সড়কে গ্রামবাসী, মির্জাপুর শান্তিধাম বিহার, গৌতমাশ্রম বিহার, ধর্মানন্দ- ধর্মপ্রিয় স্মৃতি ট্রস্ট,  গ্রগতি সংঘ, রুপায়ন সংঘের পক্ষ মনোরম তোরন তৈরি করা হয়েছে।  যুব সমাজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে  সংঘরাজকে মনোরম ব্যানার ও ফেস্টুন দিয়ে  ফুলেল শুভেচছা জ্ঞাপন করা  হয়েছে। বর্ণিল এই অনুষ্ঠান আয়োজন করার জন্য  চতুর্দশ সংঘরাজ সকলকে আর্শীবাদ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে