এমপি’র দৃষ্টি আকর্ষণ করতে সরাইলে পানিবন্ধী মানুষের মানববন্ধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৭:১৪ পিএম
এমপি’র দৃষ্টি আকর্ষণ করতে সরাইলে পানিবন্ধী মানুষের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রূমিন ফারহানার দৃষ্টি আকর্ষণ করতে সরাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৃষ্টি হলেই পানিবন্ধী হওয়া কয়েক গ্রামের বাসিন্দা। গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে এমপি আসছেন। এমন খবরে ২-৩ ঘন্টার মধ্যে সরাইল সরকারি অন্নদা স্কুল মোড়ে ব্যানারসহ জড়ো হন ভুক্তভোগিরা। বিষয়টি গুরূত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন এমপি। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে এমপি হাজির হওয়া মাত্র চলে যায় বিদ্যুৎ। তাৎক্ষণিক গত দুই দিন প্রায় ১৩-১৪ ঘন্টা অন্ধকারে থাকা সরাইলবাসীর কষ্টের কথা তুলে ধরেন সমাজকর্মী রওশন আলী। সূত্র জানায়, সরাইল সদরে সম্প্রতি পানি নিস্কাশনের সরকারি খাল , পুকুর ও জলাশয় ভরাট দখল আর দূষণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সদরের প্রধান সড়ক ও নিজসরাইল ছোটদেওয়ান পাড়ার অনেক রাস্তাঘাট। পানিবন্ধী হয়ে পড়ছেন শতাধিক পরিবার। অসহনীয় দূর্ভোগ লাঘবে এর আগেও তারা উপজেলা সদরে একাধিকবার মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর চেষ্টা করেছেন। সামান্যতম প্রতিকারও হয়নি আদৌ। তাই এ বিষয়ে সর্বোচ্চ জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পানিবন্ধী পরিবার গুলো। গতকাল মহান স্বাধীনতা দিবসে সদ্য নির্বাচিত এমপি সরাইলে আসছেন। এমন খবরে পানি নিস্কাশন সমস্যায় হিমশিম খাওয়া লোকজন জড়ো হতে থাকেন। সকাল ১১টার পরই তারা স্থানীয় অন্নদা স্কুল মোড়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন। তাদের দূর্ভোগ লাঘবে স্লোগান দিয়ে আবারও প্রশাসন ও এমপি’র দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এবার কিছুটা হলেও সফল হয়েছেন তারা। এমপি’র নজরে পড়েছেন তারা। এমপি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। ভুক্তভোগি পরিবার গুলো কিছুটা হলেও আশ্বস্থ হয়েছেন। এমপি অনুষ্ঠানে পৌঁছা মাত্র চলে যায় বিদ্যুৎ। সুযোগে স্থানীয় বিদ্যুতের লাঘামহীন অনিয়ম ও গ্রাহক হয়রানির ব্যাখ্যা দেন উপস্থিত কয়েকজন লোক। সেটিও এমপি মনযোগ দিয়ে শুনেছেন। গত মঙ্গলবার ও বুধবার টানা প্রায় ১৪ ঘন্টা গোটা সরাইলকে অন্ধকারে রাখার কথাও তুলে ধরেছেন গ্রাহকরা।

আপনার জেলার সংবাদ পড়তে