ঈদগাঁওতে স্বাধীনতা দিবসে দিনব্যাপী কর্মসূচি পালিত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম
ঈদগাঁওতে স্বাধীনতা দিবসে দিনব্যাপী কর্মসূচি পালিত

কক্সবাজারের ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। উপজেলা প্রশাসন, ঈদগাঁও দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে ঈদগাঁও মিনি স্টেডিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান মালায় ছিল জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও সশ্রদ্ধ সালাম প্রদর্শন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। অভিবাদন মঞ্চ থেকে কবুতর উড়িয় কর্মসূচির সূচনা করা হয়। সূচনা বক্তব্য দেন স্বাধীনতা ও মহান জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও সহকারি কমিশনার (ভূমি), সদর, কক্সবাজার শারমিন সুলতানা। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন সহকারি কমিশনার (ভূমি) ও ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুনছর মোহাম্মদ হাচছান, জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান, পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রাজন পাল, উপজেলা আনসার কমান্ডার স্বপন মাহমুদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল জব্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। প্যারেড পরিচালনা করেন পুলিশের উপ-পরিদর্শক কমান্ডার আজিমুল হক। জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীন, মোহাম্মদ আলম বিএসসি, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ নুরসহ অনেকে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শেষে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত অন্য কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাচ। সহকারি কমিশনার ভূমি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিবস। আজকের এ দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী সকলকে। এ মহান দিবসের প্রাক্কালে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই শহীদ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো অসংখ্য মা-বোনসহ সকল মানুষকে।

আপনার জেলার সংবাদ পড়তে