চট্টগ্রামে ঈদ পূর্ণমিলনীতে অতিথিদের মিলনমেলা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ০৩:০৬ পিএম
চট্টগ্রামে ঈদ পূর্ণমিলনীতে অতিথিদের মিলনমেলা

চট্টগ্রাম নগরীতে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন ও ইউনুচ-আলমাস ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নগরীর কিং অব চিটাগাং ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অতিথিদের স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক, আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ জসিম উদ্দিন, তাঁর জ্যেষ্ঠ পুত্র জোবায়ের উদ্দিন তানসি এবং পরিবারের অন্যান্য সদস্যরা। পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চন্দনাইশ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদসহ আরও অনেকে।

এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিজিএমইএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মনজুরুল কিবরিয়া, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম বাপ্পা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্য, সমপ্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।

আপনার জেলার সংবাদ পড়তে