কুমিল্লার বানাসুয়ায় অনুষ্ঠিত হলো বানাসুয়া প্রিমিয়ার লীগ (ইচখ) ২০২৬-এর ৮ম আসরের জমকালো শুভ উদ্বোধন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বানাসুয়া ইচখ বোর্ডের সিইও মোঃ আবুল মনসুর (হালিম)। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন ইচখ বোর্ড বানাসুয়ার প্রেসিডেন্ট জনাব জহিরুল কাইয়ুম (সোহেল)। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এমন আয়োজনকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।