হাকিমপুরে হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ১২:৪৬ এএম
হাকিমপুরে হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে মরহুম সোলায়মান আলী হাফেজিয়া মাদ্রাসা এর শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী। আজ শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার বোয়ালদার ইউনিয়নে কাঁকড়া পালিতে উপজেলা বিএনরি সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠি হয় এত প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রালেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। আলোচনা শেষে তিনি ফিতা কেটে মরহুম সোলায়মান আলী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন পরে দোয়া খায়ের করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ দলের নেতাকর্মীরা ছিলেন। এসময় আরো ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতোয়ার রহমান, সহ সভাপতি মেফতা উল্য জান্নাত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সংগঠনিক সম্পাদক কামরুল জামান শুভ সহ অনেকে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে